1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হজের প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন ৪১৭ হাজী

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত

পবিত্র হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছে ৪১৭ হাজি। শুক্রবার (২১ জুন) সকাল ৬টার দিকে হাজিদের নিয়ে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

এবার হজে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ হজযাত্রী সৌদি আরবে যান।

শুক্রবার (১৪ জুন) মিনায় রাত যাপনের মধ্যদিয়ে চলতি বছরের হজ শুরু হয়। বুধবার (১৯ জুন) জামারাতে পাথর নিক্ষেপ করার শেষ দিন, হাজিরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে শেষ করেছেন হজের আনুষ্ঠানিকতা।

এদিকে, এখন পর্যন্ত হজ পালনে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৬ জন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর