1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট সিটিজেন – চবি উপাচার্য

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট সিটিজেন, স্মার্ট এনভায়রনমেন্ট, স্মার্ট সোসাইটি দরকার। আপনারা দেখবেন ১৯৭০ সালে বঙ্গবন্ধু জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি কারিগরি শিক্ষা, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং উচ্চ শিক্ষার কথা বলেছেন। আজ এত বছর পর এসেও বঙ্গবন্ধুর দর্শনকে আমরা ধারণ করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।

সোমবার (১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম আয়োজিত ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

ফোরামের সভাপতি কায়সার হামিদের সভাপতিত্বে আবু সাইদ জিসান ও সাজ্জাদ হোসাইন খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জয়নুল আবেদীন ফাহিম এবং স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক সাদমান সাঈদ সিহাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর বেণু কুমার দে বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার জনপদের হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে পুরো বাংলাদেশকে আলোকিত করবে বলে আমি মনে করি। কারণ তারা এই বিশ্ববিদ্যালয়ে চার জন তাদের এলাকার উপাচার্য পেয়েছে। এটি বিশাল পাওয়া।

চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক সভাপতি ও বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, অর্থাৎ বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে বাসনা, তার জন্য দরকার দক্ষ জনশক্তি। তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের চাকরির পেছনে না দৌড়ে নিজেরা একেকজন চাকরি সৃষ্টি করবে। পাশাপাশি কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, ফলিত রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়শা আফরিন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব ও ডেভেলপমেন্ট স্টাডিজের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর