1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু। শনিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার আলুপট্রি থেকে সুলতানপুর হয়ে শুটকি কালিতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।

দুর্গা পূজা উৎসব উদযাপনে চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে ব্যক্তি উদ্যোগে এই রাস্তা সংস্কার করে দিলেন তিনি। জাহিদুল ইসলাম ধলু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাহিদুল ইসলাম ধলু বলেন, পৌরসভার এই রাস্তা ছিল ১৫ বছর থেকে অবহেলিত। এই এলাকার সাধারণ জনগণের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। আমি তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে এলে তারা রাস্তাটি সংস্কার করে দিতে বলে। আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম।

তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে অনেকে এই রাস্তায় চলাচল করবে। চলাচল করতে গিয়ে অনেকের দুর্ভোগ পোহাতে হবে। সেই দিক বিবেচনা করে আজকের এই উদ্যোগ। আশা করছি কিছুটা হলেও মন্ডপে মন্ডপে যেতে পারবে। এবং শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারবে চলাচলরত দর্শনার্থীরা।

উল্লেখ, রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে পানি জমে থাকে বছরের পর বছর। এতে রাস্তাটি চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। রাস্তা সংস্কার কাজের ফলে দুর্গাপুজায় দর্শনার্থী ও পথচারীদের যাতায়াত সহজ হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর