1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ দর সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই সমন্বয়ের ফলে দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি সোনা বা তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি মূল্যায়ন করে জাতীয় পর্যায়ে এই নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকেই দেশজুড়ে জুয়েলারি দোকানগুলোতে সংশোধিত এই দর কার্যকর হয়েছে। বাজুসের ঘোষিত মূল্যতালিকা অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও স্পষ্টভাবে উল্লেখ করেছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রাখা হয়েছে, যার ফলে ক্রেতার কাছ থেকে বাড়তি কোনো ভ্যাট আদায় করা যাবে না; তবে অলঙ্কারের শৈল্পিক নকশা ও কারিগরি মানভেদে প্রচলিত মজুরি যুক্ত হবে। পাশাপাশি ভ্যাট, মজুরি এবং পাথরের ওজন ও মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার অলঙ্কার কেনাবেচা বা পরিবর্তনের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা আগের মতোই কার্যকর থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সকালে প্রতি ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা দাম কমিয়েছিল বাজুস, যার ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর দাঁড়িয়েছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকায়। সে সময় ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত ছিল ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর