1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও সাত কর্মচারীকে বদলি করা হয়েছে। (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো. জাহিদুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পার্শ্বে বর্ণিত অনুবিভাগ/অধিশাখায় বদলি/পদায়ন করা হলো।

মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে প্রশাসন ও অর্থ অনুবিভাগে (অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অনুবিভাগ) বদলি করা হয়েছে এবং সীমান্ত অধিশাখার যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফাকে রাজনৈতিক-১ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব সীমান্ত অধিশাখা) হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া এ মন্ত্রণালয়ের আরও পাঁচজন কর্মকর্তা ও দুইজন কর্মচারীকে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর