1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্ট্যান্ডার্ড ব্যাংক চালু করল এনপিএসবি-আইবিএফটি সেবা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

গ্রাহকসেবা বৃদ্ধিকল্পে তাৎক্ষণিক আন্ত-ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে এনপিএসবি-আইবিএফটি (এনপিএসবি ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার) সেবা চালু করল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

এ উপলক্ষ্যে ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপব্যবব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের সকল শাখার শাখাপ্রধান ও উপপ্রধানগণ জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এনপিএসবি-আইবিএফটি সেবার মাধ্যমে এখন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকরা ডিজিব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দেশের এনপিএসবি-আইবিএফটি আওতাভুক্ত যেকোনো ব্যাংকে সহজেই তাৎক্ষনিক অর্থ স্থানান্তর করতে পারবেন। তদ্রুপ অন্য ব্যাংক থেকেও স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহকদের একাউন্টে সহজেই অর্থ পাঠানো যাবে। এই মাইলফলক গ্রাহকদের ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর