1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. ১১তম ব্যাচ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে।

গত ০৩ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এস. এ. এম. হোসাইন এবং গুলজার আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত চিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ উর্দ্ধতন নির্বাহীবৃন্দ। প্রধান অতিথির ভাষণে জনাব আবদুল আজিজ নবনিযুক্ত এমটিওদের শরি‘আহ্ ভিত্তিক ব্যাংকিং পরিমন্ডলে স্বাগত জানান এবং কর্মক্ষেত্রে ইসলামিক মূল্যবোধ ও সেবার আদর্শ নিয়ে কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতি জনাব হাবিবুর রহমান তার বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে মেধা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে আত্বনিয়োগের জন্য নতুনদের প্রতি আহবান জানান এবং সকল ক্ষেত্রে শরি‘আহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর