1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্ট্যান্ডার্ড ব্যাংক -এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

২৬ বছরের গৌরবময় পথ পরিক্রমা শেষে ২৭ বছরে পদার্পণ করল শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। এ উপলক্ষ্যে ০৩ জুন ২০২৫ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ। ব্যাংকের সম্মানিত পরিচালক মোহাম্মদ মনজুর আলম, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান ও জাহিদুল আলম স্বশরীরে ও অনলাইনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ এবং সকল শাখাপ্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে সকল উপস্থিত পরিচালকবৃন্দকে সাথে নিয়ে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ কেক কাটেন। নিজ বক্তব্যে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পরিবারের সকলের প্রতি যথাযথভাবে শরিআহ্ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহবান জানান এবং ব্যাংকের সমৃদ্ধি ও সেবার উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর