1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে শরী‘আহ পরিপালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর উদ্যোগে ১৪ জুলাই ২০২৬ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিদ্দিকুর রহমান কর্তৃক সঞ্চালিত এই ওয়ার্কশপে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ ইসলামী ব্যাংকিংয়ে শরী‘আহ পরিপালনের গুরুত্ব, করণীয় ও প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধানগণ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার (অপারেশন্স) ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর