
সৌদি আরবে সন্ত্রাসবাদের অপরাধে একদিনে সাতজনের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ২০২২ সালের পর এটাই একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
সরকারি সৌদি প্রেস এজেন্সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, এই সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ও সত্ত্বা গঠন করা এবং অর্থায়ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
সৌদি আরব হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে এগিয়ে থাকা রাষ্ট্র। সরকারি ঘোষণার হিসেবে এএফপি জানিয়েছে, দেশটি এ বছর এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০২৩ সালে তারা ১৭০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।
শাস্তি স্বরূপ মস্তক ছিন্ন করার জন্য কুখ্যাত এই দেশটি প্রায় দু বছর আগে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে বিশ্বব্যাপী নিন্দার শিকার হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা, এমন ধরনের সন্ত্রাসবাদকে গ্রহণ করে যেখানে রক্তপাত ঘটাতে হয়, সন্ত্রাসবাদী সংগঠন ও সত্ত্বাগুলোকে গড়ে তোলে ও অর্থায়ন করে এবং সমাজের স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট করা ও জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এসব করে।
এই প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যামনাল বলেছে, ২০২২ সালে চীন ও ইরান ছাড়া অন্য যেকোন দেশের চেয়ে সৌদি আরবে সর্বাধিক লোকের প্রাণদন্ড কার্যকর করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ মনে করে, সাধারণভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য মৃত্যুদণ্ড প্রদান প্রয়োজনীয় এবং তা শরিয়াহ আইন সম্পর্কে তাদের ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।