1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সেফ এইচভিএসিআর এক্সপোতে ‘হায়ার’র সরব উপস্থিতি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান সেইফকন সেফ এইচভিএসিআর এক্সপো ২০২৪তে অংশ নিয়ে সাড়া ফেলেছে বিশ্বনন্দিত রেফ্রিজারেটর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘হায়ার’। মেলায় হায়ার গ্রুপ তাদের বিভিন্ন এইচভিএসি-আর সল্যুশন প্রদর্শন করছে। যা মেলায় আগত দর্শনার্থীদের মাঝে সাড়া ফেলেছে।
মেলায় হায়ার তাদের প্রথমবারের মতো অত্যাধুনিক সোলার হাইব্রিড এয়ার কন্ডিশনার উন্মোচন করেছে। এটি খুব শিঘ্রই হায়ার প্রস্তুত করতে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ী এই এয়ার কন্ডিশনারটি সর্বোচ্চ মানের শীতল অনুভব দিতে সক্ষম হবে, তাও খুবই কম বিদ্যুৎ খরচ করে। বাণিজ্যিক চাহিদা মেটাতে মেলায় হায়ার তাদের প্রিমিয়াম সুপার-ম্যাচ MRV5 কুলিং এবং হিটিং পাম্প সিরিজও প্রদর্শন করছে। চিলার এবং অন্যান্য বাণিজ্যিক সমাধানের পাশাপাশি, 30000 BTU/H থেকে 48000 BTU/H পর্যন্ত ক্যাসেট এবং সিলিং কনভার্টেবল মডেলের মধ্যে হায়ার তাদের হালকা বাণিজ্যিক পণ্যও উপস্থাপন করছে। সকল শ্রেণির মানুষের চাহিদার পূরণে সাশ্রয়ী মূল্যের পাশাপাশি প্রিমিয়াম ইনস্টলেশন এবং বিক্রয়োত্তর পরিষেবা দেয়া হায়ারের ব্যবসার নীতি।
হায়ারের ডিএমডি ওয়াংশিয়াংজিং বলেন, হায়ার তাদের শীর্ষ পেশাদার প্রজেক্ট টিমের মাধ্যমে এইচভিএসি সলিউশনে গ্রাহকের সকল প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করবে। সেই সাথে হায়ারের শীর্ষস্থানীয় শিল্প এয়ার সলিউশন বিক্রয়োত্তর সেবা দিতে সর্বদা প্রস্তুত।
সেফ এইচভিএসিআর শো হচ্ছে হিটিং, ভেন্টিলেশন, এয়ার-কন্ডিশনিং, এয়ার-ফিল্ট্রেশন এবং পিউরিফিকেশন এবং রেফ্রিজারেশন সিস্টেমের উপর দেশের বৃহৎ প্রদর্শনী। প্রযুক্তিগত উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে দেশে এইচভিএসিআর- এর চাহিদা ক্রমেই বাড়ছে।
হায়ার গ্রুপ উন্নত জীবন এবং ডিজিটাল রূপান্তর সমাধানের একটি বিশ্বমানের প্রতিষ্ঠান। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। চীনে, হায়ার ৮টি এয়ার কন্ডিশন ফ্যাক্টরি রয়েছে। এর মধ্যে MHAQ, হায়ার এবং মিৎসুবিসি হেভির যৌথ উদ্যোগ। চীন ছাড়াও, হায়ার আরও ৮টি দেশে এয়ার কন্ডিশন ফাক্টরি রয়েছে। এই কারখানাগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রতি বছর ২৭.২ মিলিয়ন ইউনিটের বেশি।
প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘হায়ার বাংলাদেশ লিমিটেড’ নামে ২০২১ সালে পুনর্গঠিত হয়। স্বল্প সময়ের মধ্যেই গুণগত মানে হায়ারের সকল ধরনের পণ্য মানুষের আস্থা অর্জন করেছে। পাশাপাশি পছন্দের শীর্ষে স্থান নিয়েছে। হায়ার তাদের এইচভিএসি, চিলার, লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার এবং রুম এয়ার কন্ডিশনারসহ সমগোত্রীয় সকল পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর