1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পঠিত
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র তিন মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকারী মোহাম্মদ আবদুল মান্নান ‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ ছাড়াও এশিয়া প্যাসিফিক ও গালফ অঞ্চলের সাড়ে ১১ হাজার ব্যাংকের প্রধান নির্বাহীদের মধ্যে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের জন্য শ্রেষ্ঠ প্রধান নির্বাহী হিসেবে ‘এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। এর পাশাপাশি তিনি রেমিট্যান্স এম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, ‘সরদার প্যাটেল অ্যাওয়ার্ড’সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, অগ্রণী ব্যাংক পিএলসি ও দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ইউনিয়ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং বোর্ডের নির্বাহী কমিটির সদস্যসচিব ও সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ সভায় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর