1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকতে হবে, ব্রাহ্মণবাড়িয়ায় মুশফিকুর রহমান। 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, সুযোগ সন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, এখন আওয়ামী লীগের অনেক নেতা আমাদের ঘাড়ে বসে ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করবে। আমাদের সাহায্য চাইবে। আপন হয়ে যাবে। আপনারা সাবধান থাকবেন।
তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে সহযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে বিএনপি নেতা খন্দকার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান আরো বলেন, বাইরে থেকে লোক এলে দলে নিতে হবে। তবে তার আগে পরীক্ষা নিরিক্ষা করে নিতে হবে। তার ঈমান ঠিক আছে কিনা দেখতে হবে। থাকবে না আবার চলে যাবে বুঝতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিলো। ২০২৪ সালে আবার স্বাধীন হয়েছে। এখন কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি।
মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নাসিরুল্লাহ খান জুনায়েদ, সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, আবুল মনসুর মিশন। পরে প্রধান অতিথি বন্যার্তদের হাতে বালিশ ও তোষক তুলে দেন। মোট ১৫০ জন বন্যার্তের মধ্যে এসব উপহার তুলে দেয়া হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর