1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সীমান্ত ব্যাংক এবং (ডেসকো) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সীমান্ত ব্যাংক পিএলসি এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর মধ্যে সম্প্রতি ডেসকোর প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ডেসকো এর গ্রাহকগণ সীমান্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (অ্যাপ এবং ওয়েব) এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের মাধ্যমে বিল পেমেন্ট সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর কোম্পানি সেক্রেটারি প্রকৌঃ এস,এম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ), নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ কামরুল ইসলাম, সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, গুলশান শাখার ব্যবস্থাপক মোঃ সজীব রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর