1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪৩ বার পঠিত
Oplus_131072

প্রথমবারের মতো ময়মনসিংহের সীমান্ত হালুয়াঘাট,ধোবাউড়া ও নেত্রকোনার এক উপজেলার সীমান্ত দিয়ে মোট ৫৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ৩৪ জন নারী, ২ শিশু ও ১৮ জন পুরুষ।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী,হালুয়াঘাট,ধোবাউড়া ও দুর্গাপুর থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিওিতে আরো ৮ জনকে দুর্গাপুর বাজার থেকে আটক করেছে।

সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তসহ রিভিন্ন সীমানÍ দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন ৩১ বিজিবির সহকারি পরিচালক আব্দুল আওয়াল ও উদ্ধারকারীরা।

বিজিবি জানায়, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকূড়া এলাকায় পুশইন করানো হলে তাদের আটক করে বিজিবি। নেত্রকোণা বিজিবির ৩১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল আউয়াল জানান,তাদেরকে বিজয়পুর জেলা পরিষদ ডাকবাংলোতে রেখে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা,যশোর,নড়াইল,ঢাকা,জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। পুশইন ১০জনকে হালুয়াঘাট,১২ জনকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। ৩২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর