
মানিকগঞ্জের সিংগাইরে শুকতারা পরিবহনের একটি বিয়ের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় দশ জন যাত্রী আহত হয়। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাতনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের হাতনী গ্রমের দীপা (২৩) এর বিয়ের ফিরতি দাওয়াতে ধমরাই উপজেলাধীন বারবারিয়া যাওয়ার সময় শুকতারা বাস রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর পাশ থেকে আসা ১টি সিএনজি ঢাকা মেট্রো -খ- ১১১২১৪ সহ রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ৪০ জন ও সিএনজিতে ০৫ জন সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও সিংগাইর ফায়ার সার্ভিস এর সহযোগিতায় সকল যাত্রীদের উদ্ধার করেন। উক্ত ঘটনায় দশ জন যাত্রী আহত হয়। আহতদের হেমায়েতপুর জামাল ক্লিনিকে প্রেরণ করা হলো হয়েছে, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।