1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাহিত্য একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
বাংলা নববর্ষের প্রথম দিন সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (উপ-সচিব) শঙ্কর কুমার বিশ্বাস ৭ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ ওবায়দুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নোমান মিয়া, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়শনের সভাপতি আল আমিন শাহীন ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খান সাদাত।
স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী উৎসব উদযাপন  পরিষদের আহবায়ক এস এম শাহীন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন তাহের উদ্দিন ভূইয়া।
আলোচনা সভা শেষে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় বিভিন্ন সংগঠনের ১৮ টি স্টল বসে।
এ ব্যাপারে সাহিত্য একাডেমির সদস্য সচিব নুরুল আমিন বলেন, মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার মাধ্যমে বাংলার ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে। ৩৮ বছর ধরে ঐতিহ্যবাহী এই মেলা আয়োজন করে আসছি। প্রতিদিন আলোচনা সভায় দেশ বরেণ্য অতিথিরা উপস্থিত থাকবেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর