1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সামসুল হক খান স্কুল এন্ড কলেজে মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের আয়োজনে মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন ।

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের স্পোর্টস ক্লাবের সেক্রেটারি ওমর ফারুকের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ডঃ মাহবুবুর রহমান মোল্লা। গত ৮ অক্টোবর মঙ্গলবার এই টুর্নামেন্টের এবারের আসরের পর্দা উঠে আজ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়। ফাইনালে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহম্মদ সেলিম ভূঁইয়া।  টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠান প্রধান ড.মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমি মনে করি এবং বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে এবং শরীর ফিট রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা অত্যন্ত জরুরী যা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সহায়ক ভূমিকা পালন করে।

এছাড়াও তিনি বলেন সুস্থ দেহ সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে ।আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা খেলাধুলা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবাশাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা সাবেক দিবা শাখার প্রধান শিক্ষক সোহরাব হোসেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর