1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

এসকে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগীতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় দুই শতাধিক দরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চাল, তেল, পেয়াজ, সেমাই, চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্যা সামগ্রী। এর আগে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল ,পলাশ আহমেদ, ছাত্রলীগ যুব লীগের নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর