1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে সাংবাদিক রাজিব মাহমুদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

এসকে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত

‘চ্যানেল এস’ এর সাভার প্রতিনিধি রাজিব মাহমুদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আল-আমিন নিয়তের ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক রাজিব মাহমুদকে ৩৮ নং আসামি করা হয়।

এই ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়াঢ় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক রাজিব মাহমুদকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবি জানান।

এসময় মানববন্ধন থেকে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক এক সপ্তাহের মধ্যে দুইজন নিরপরাধ সাংবাদিকের নাম হত্যা মামলায় জড়ানো হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়েন নাজমুল হতে বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।

সাংবাদিক সোহেল রানা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব সাংবাদিকরা ছাত্রদের সহযোগিতা করেছে, বর্তমানে সেসব সাংবাদিকদেরকেই কৌশলে একটি স্বার্থন্বেষী মহল অর্থের বিনিময়ে মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছে। প্রতিটি মামলায় দেখা যাচ্ছে একই ধরনের ব্যক্তিকে আসামি করা হচ্ছে। যারা কোন ধরনের অপরাধের সাথে জড়িত নয়, সেসব ব্যক্তিদের যারা অর্থের বিনিময়ে মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন সোহেল রানা।

মানববন্ধনে নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সভার প্রতিনিধি নাজমুল হুদা, সাভার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সাভার প্রেসক্লাবের অর্থ সম্পাদক তৌকির আহমেদ, এসএটিভির সভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন নীরব, এখন টেলিভিশন ও দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক সোহেল রানা, দৈনিক সকালের সময় পত্রিকার সাভার প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক ভোরের পাতার সাভার প্রতিনিধি সাব্বির হোসেন, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির সাংবাদিক দেওয়ান ইমন, জি টিভির আশুলিয়া প্রতিনিধি শামীম আহমেদ সীমান্ত, চ্যানেল এস এর ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম, একই প্রতিষ্ঠানের আশুলিয়া প্রতিনিধি মৃদুল ধর প্রমুখ। মানববন্ধনে ছাড়াও অংশ নেন নানান শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর