1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে মাদক ও ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

এসকে সুলতান, সাভার :
  • প্রকাশে সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত

সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকার হেরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর ওরফে ডেঞ্জার সাগর (২২), রাজু (২৪), আকাশ ওরফে আকাই (২৩), রাকিব হাসান হৃদয় (২৬), সাব্বির (২৪), নাঈম(২৫) ও আল আমিন(২৮)। তারা সবাই সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় বসবাস করে ছিনতাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।

বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সম্মেলনে সাংবাদিকদের এমন তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, পুলিশের নিয়মিত ছিনতাই ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র, আংটি সাদৃশ্য খুর ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫টি মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার, আশুলিয়া, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান, পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাস উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর