1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে বিএনপির কর্মসূচি পালিত

এস কে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ও ১৫ আগস্ট উপলক্ষে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সাভার উপজেলায় আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে সাভার থানা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করে।

এ উপলক্ষে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের উদ্যোগে ও ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড, আশুলিয়ার ধামসোনা, বাইপাইল, জিরাবোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলীয় নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক খোরশেদ আলম, ভিপি বদিউজ্জামান বদির, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভিসহ সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর