1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

এস কে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

সাভারে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া এলাকায় লেক সিটির ভেতরে সরকারি খাসজমিতে খেলার মাঠ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে এলাকা বাসী ও শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করে বলেন খেলার মাঠের অভাবে এলাকার শিশু কিশোর ও যুবকরা নানা ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে প্রতিটি এলাকায় খেলার মাঠ তৈরি করা হলে মাদকের প্রভাব থেকে যুবসমাজ কে রক্ষা করা সম্ভব।

এ বিষয়ে মোঃ আমিন বলেন এই জমিটি সরকারি খাস জমি, আমরা শিক্ষার্থীরা এই জমিটি পরিস্কার করে খেলার উপযোগী করে তুলতে চাইলে কিছু দুষ্কৃতিকারী আমাদের এই কার্যক্রম কে বন্ধ করে দেয়। আমরা চাই একটি খেলার মাঠ প্রশাসনের কাছে এটি আমাদের আকুল আবেদন।

এ বিষয়ে মোহাম্মদ আকাশ বলেন আমরা চাই খেলাধুলা করতে একটি মাঠের অভাবে আমরা খেলাধুলা করতে পারছি না সাভার উপজেলা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই খেলাধুলা করার জন্য এই জমিটি কে খেলার মাঠের উপযগী করে গড়ে তুলতে সাহায্য কামনা করছি, খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল, আমরা এই স্লোগানকে বিশ্বাস করে খেলার উপযোগী মাঠের জন্য এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছি, তার পাশাপাশি শিক্ষার্থী ও এলাকাবাসীর গণ স্বাক্ষর নিয়ে সাভার উপজেলা প্রশাসনের নিকট আবেদন করা হবে। আশা করি বর্তমান সরকার আমাদের এই উদ্যোগকে বিবেচনা করে দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবে।

এ সময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর