1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস কে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওনের আয়োজনে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকার ঈদগার মাঠে “ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪” সিজন-২ খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্ট খেলাটিতে মোট ৩২ টি দল অংশ গ্রহন করবেন, এর মাঝে ১৪ই অক্টোবর সন্ধ্যা ৬:৩০ মিনিটে খেলা শুরু হয়। উক্ত খেলাটিতে মোট দুইটি দলের খেলা হয়। বিকে স্পোটিং ক্লাব বনাম আমিনবাজার স্পোর্টিং ক্লাব এবং জয়নাবাড়ী তরুণ একাদশ বনাম জাকির এন্টারপ্রাইজ। সাভার উপজেলা বিএনপি,সাবেক সভাপতি, ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আমান উল্লাহ সরকারের সঞ্চালনায় এই ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ খেলাটি অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ লালন সরকার, তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, তারা নগর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন,চিনি কামাল, হাজী লুৎফর রহমান, ইউপি সদস্য আলমাস উদ্দিন, কালাম মাস্টার, হাজী আ:বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, ধারাভাষ্যকার ছিলেন সোহাগ। খেলা চলাকালীন সময়ে বাফুফের রেফারি সফিকুল ইসলাম ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর