1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাবেক আইনমন্ত্রীর ফাঁসির দাবিতে আখাউড়ায় মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে তার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে আখাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে পৌরশহরের সড়ক বাজার রেলস্টেশন রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুঁইয়া, সদস্য সচিব আক্তার খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, উপজেলা মহিলা দলের আহবায়ক অন্তরা চৌধুরী, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, যুবদল সভাপতি আল-আমীন ভুঁইয়াসহ অন্যরা।
মানববন্ধনে আখাউড়া পৌরসভার কাউন্সিল বাহার মিয়া আনিসুল হকের বিরুদ্ধে তার ভাইকে হত্যার অভিযোগ তুলে বলেন, গত দুই হাজার ১৪ সালে উপজেলা নির্বাচনের দিন তারাগন ভোট কেন্দ্রে আমার ছোট ভাই উপজেলা যুবদল নেতা হাদিস মিয়াকে গুলি করে নৃশংস ভাবে হত্যা করে তৎকালীন অবৈধ সরকারের অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক ও তার ঘনিষ্ঠসহচর সাবেক পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের নির্দেশে। আমরা তখন বিচার পাইনি। আমি আমার ভাই হত্যার বিচার চাই। আনিসুল হক ও তার দোসরদের  ফাঁসি চাই।
বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার ছিল না। সারাদেশের মতো কসবা-আখাউড়ায় বিএনপি অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গুম, খুন করেছে। আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগনেতা ও সাবেক পৌর মেয়র  কাজলের নির্দেশে আখাউড়ায় ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করেছে। তারা জনগণের জানমাল লুটপাট, জায়গা জমি দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর