1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সানলাইফ ইন্স্যুরেন্স-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ঢাকা সানলাইফ ইন্স্যুরেন্স তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত শেষ হওয়া বছরের জন্য ০.৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (অএগ) এই ঘোষণাটি দেওয়া হয়। কোম্পানির চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানির শেয়ারহোল্ডাররাও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান তার বক্তব্যে শেয়ারহোল্ডারদের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সানলাইফ ইন্স্যুরেন্স-এর কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির চ্যালেঞ্জিং সময়েও গ্রাহক সেবা নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখার জন্য। এছাড়াও নতুন পরিচালনা পরিষদের দূরদর্শিতার প্রতি তার দৃঢ় আস্থা জ্ঞাপন করে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উক্ত সভায় উপস্থিত ছিলেন, যারা কোম্পানিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন বোর্ডের দৃষ্টিভঙ্গি এবং কৌশলগুলির প্রশংসা করেছেন। এছাড়াও তারা শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, লভ্যাংশ ঘোষণা এবং ২০২৩ সালের বিস্তারিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য নতুন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর