1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাদুল্লাপুরে সংবাদ সম্বেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ 

আবু হাসানুল হুদা রাশেদ ,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন সংবাদ সম্বেলন করেছেন। তার বিরুদ্ধে ৪ জন ইউপি সদস্য অভিযোগ করে সংবাদ সম্বেলন করেছিলেন গতকাল। তারেই পেক্ষিতে সংবাদ সম্বেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
১২ জানুয়ারি (রবিবার) বেলা এগারো টায় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের হল রুমে  শহিদুল ইসলাম শিপনসহ ৮ জন ইউপি সদস্য  জরুরি সংবাদ সন্মেলন করে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি এ-সময় বলেন, ইউপি সদস্যগন মিথ্যা অপ-প্রচার করে আমার মানহানি সহ ইউনিয়ন বাসীর নিকট হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্টা লিপ্ত রয়েছে। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রতিবাদ  জানাচ্ছি যে,আমি কোনো ইউপি সদস্যের স্বাক্ষর  জাল করি নাই। ইউপি সদস্য জিল্লুর রহমানের ওয়ার্ডের বিধবা ও বয়স্ক ভাতার জন্য গোপনে কোনো রেজুলেশন করি নাই।
জীবিত মানুষকে মৃত্যু দেখিয়ে সেই স্থানে অন্যেকে ভাতা ভোগীর আওতায় অন্তর্ভুক্ত করি নাই  বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গভবর্তী ভাতাসহ যে কোনো সরকারী ভাতা বা সুযোগ-সুবিধা আসলে ইউনিয়ন পরিষদ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা এবং মাইকিং করে লাইফ ভেরিফিকেশনের মাধ্যমে  উপযুক্ত ব্যক্তিদের প্রদান করা হয়। সেখানে উৎকোচ গ্রহণ তো দূরের কথা বরংঞ্চ অসহায় মানুষকে ভ্যান ভাড়া দিয়ে তাদের বাড়ীতে পৌছিয়ে দিতে  হয়। গোপনে কোনো মিটিং হয়নি। ইউনিয়ন পরিষদে মিটিংয়ের প্রয়োজন হলে কমপক্ষে ৭ দিন পূর্বে সচিবের মাধ্যমে  সম্মানিত ইউপি সদস্যগণকে নোটিশ প্রদান করা হয়। যদি কোন ব্যক্তি মারা যায় তার মৃত্যু সনদ সংশ্লিষ্ট ইউপি সদস্য প্রদান করে থাকে এতে আমার কোন  হাত নেই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে পূর্বেও ছিলাম এখনও আছি।
বরং আমার জনপ্রিয়তায় ঈষার্নীত হয়ে পতিত সরকারে এজেন্টা বাস্তবায়নের চেষ্টায় ৪ জন ইউপি সদস্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ-সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, শাহাদাত হোসেন (২নং ওয়ার্ড )একরামুল হক(৩নং ওয়ার্ড ),আবু তালেব,(৪নং ওয়ার্ড )ইউনুস আলী,(৮ ওয়ার্ড) আসাদুল আকন্দ(৯ ওয়ার্ড ) ইউপি সদস্য (মহিলা) লাভলী বেগম(৭,৮,৯ নং ওয়ার্ড) হাসনা বেগম (১,২,৩ নং ওয়ার্ড) রওশন আরা(৪,৫,৬ নং ওয়ার্ড) ও প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী। আরো উপস্থিত ছিলেন,এলাকার সুধীজনসহ সাদুল্লাপুর উপজেলার গণমাধ্যম কর্মীগন
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর