
গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন বলেছেন, পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে, সাঘাটা ও ফুলছড়িতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে মণ্ডপ ও মন্দিরে পাহারা বসানো হয়েছে।
১১ অক্টোবর শুক্রবার বিকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে, গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৫৬ টি মন্ডপ ও মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান কালে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, নগদ অর্থ সহায়তা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিলন, সাঘাটা উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি জসিউল করিম পলাশ সহ আরো অনেকে। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।