
গাইবান্ধার সাঘাটা উন্নয়ন সংস্থা (এস ইউ এস) এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী পবিত্র আল কোরআন বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর সোমবার সকালে সাঘাটা প্রধান কার্যালয়ে উপদেষ্টা সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপদেষ্টা ও সাংবাদিক আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, উপদেষ্টা অধ্যক্ষ সাইদুর রহমান, উপদেষ্টা অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা, উপদেষ্টা এ্যাড, জাকির হোসেন, হাফেজ মও: হারুন অর রশিদ উপজেলা থানা ছাত্র দল আহবায়ক মাহফুজ আহম্মেদ টিটু, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আব্দুর রউফ মিয়া, কোরআন তেলোয়াত করেন রনি ।