
ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাত হোসেন সজলের কবর জিয়ারত করলেন সাঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীরা । ১২ আগস্ট সোমবার বিকালে বিএনপি নেতৃবৃন্দ তার বাড়িতে কবর জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও সাঘাটা উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন। তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, মামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া সাজ্জাত হোসেন সজল সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সে ঢাকা সিটি কলেজে পড়ালেখা করতো।