1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় ভাঙ্গারী ব্যবসায়ী জহরুল গ্যাসের খালি বোতল কিনছেন, বাজারে সংকট দেখা দিয়েছে

আসাদুজ্জামান সুমন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় ভাঙ্গারী ব্যবসায়ী জহরুল ইসলাম অবৈধভাবে এলপিজি গ্যাসের খালী বোতল ক্রয় করে লোহা  হিসেবে বিক্রি করছেন।

জানা গেছে, সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ভাঙ্গারী  ব্যবসায়ী জহরুল ইসলাম দীর্ঘদিন থেকে এলপিজি সিলিন্ডারের খালি বোতল কম মূল্যে ক্রয় করে, তা বেশি মূল্যে লোহা হিসেবে বিক্রয় করছেন। ১৭ এপ্রিল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত ভাংরী দোকানে রাখা যমুনা, বসুন্ধরা সহ বিভিন্ন কোম্পানির ২৩ টি এলপিজি খালি সিলিন্ডার বোতল।এতে করে বাজারে সংকট দেখা দিয়েছে এলপিজি সিলিন্ডারের।

এতে করে গ্যাস সংকটসহ বাড়ছে গ্যাসের মূল্য। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। ইতিমধ্যে অবৈধ ভাঙ্গারি ঠেকাতে সরকারের কাছে সহায়তা চায় গ্যাস কোম্পানিগুলো।ভাংরি ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, আমি ৭০০ টাকা দিয়ে কিনে তা লোহা  হিসেবে বিক্রি করি। স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সে দীর্ঘদিন থেকে খালি বোতল  কিনে লোহা হিসেবে বিক্রি করে আসছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর