1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

আসাদুজ্জামান সুমন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫০ বার পঠিত
গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননী জেমি বেগম একদিন ধরে অনশন করছেন।   লম্পট প্রেমিক রাসেল সরকার ও তার পরিবার বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।
অভিযোগে জানা যায, সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের বাঁশ হাটা গ্রামের আব্দুল গফুরের মেয়ে জেমি বেগমের  সাথে পাঁচ বছর পূর্বে  উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে  নাজের বেপারীর বিয়ে হয়। বিয়ের পূর্বে হতে সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল সরকারের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক বিয়ে করবে বলে  তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ।  সম্প্রতি  জেমির স্বামী বাড়িতে  না থাকার সুযোগে রাসেল জেমি বেগমের ঘরে প্রবেশ করে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে জেমি বেগমকে ধর্ষণ করে। এভাবে লোক চক্ষুর আড়ালে  রাসেল জেমি কে ধর্ষণ করে আসছিল ।
কিন্তু অতি লোভের কারণে বিধি বাম হয়ে যায়। একপর্যায়ে রাসেলকে জেমির শ্বশুরবাড়ির লোকজন ধরে ফেলেন। পুলিশে  সোপর্দ  করেন। এ ঘটনার প্রেক্ষিতে  স্বামী নাজের বেপারী সন্তানকে রেখে জেমিকে তালাক দেন। এদিকে, পুলিশ  রাসেলকে সাঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের মাধ্যমে  ১৫১ ধারায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ  করে। জামিনে  বাড়িতে আসলে জেমির লোকজন রাসেলকে বিয়ে করার চাপ প্রয়োগ করেন। কিন্তু রাসেল বিয়ে না করে তালবাহানা করে আসছিল। ফলে ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেমি বেগম  বিয়ের দাবিতে রাসেলের বাড়ির উঠানে একদিন ধরে অনশন করছেন। রাসেল সরকার ও তার পরিবার বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে।
এই ঘটনায় ওই বাড়িতে লোকজন ভিড় করতে দেখা গেছে। ভুক্তভোগী জেমি বেগম বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিল রাসেল সরকার। জেমির বাবা আব্দুল গফুর বলেন, লম্পট রাসেল আমার মেয়ের সংসার ভাঙ্গিয়েছে, আমি ওর বিচার চাই। এসব ঘটনায় গত ২১ মার্চ বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করা হয় । যার নং ৪৭৮ তারিখ ১৯/০৩/২০২৪ ইং।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর