1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় পদুম শহরে বোরো ধানের জমিতে পানি সেচ ২৫ দিন ধরে বন্ধ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়নের টেপা পদুম শহর গ্রামে  শাহজাহান মিয়ার স্ত্রী নাজমুন্নাহার  বেগমের ৭ বিঘা জমিতে লাগানো ইরি বোরো চারা পানি সেচ বন্ধ করায়। পানির জন্য আবাদ  নষ্টের উপক্রম দেখা দিয়েছ।

অভিযোগে জানা যায়, সাঘাটা  উপজেলার  টেপা পদুম শহর গ্রামের নাজমুন্নাহার বেগমের শ্বশুর আজগার আলীর বৈদ্যুতিক সেচ পাম ভাসুর আসাদুল ইসলাম ব্যবহার করছেন। সালিশের মাধ্যমে কথামতো তিন ভাই কৃষি কাজ সেচ দেবে কোন সিকিউরিটি টাকা দেওয়া  লাগবে না এইভাবে গত ৩০ বছর যাবত আবাদ করে আসছিলেন তারা। বর্তমানে পারিবারিক দ্বন্দ্বের কারণে সেচ মালিক আসাদুল ইসলাম।

নাজমুন্নাহার এর ৭ বিঘা জমিতে লাগানো  বোরো ধানের আবাদের পানি সেচ বন্ধ করে দেয়। দীর্ঘ ২৫ দিন অতিবাহিত হলেও পানি দিচ্ছেন না। এতে জমির ফসল প্রায় নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। সেচ মালিক আসাদুল ইসলাম বলেন, সিকিউরিটির টাকা দেয়নি এজন্য পানি সেচ বন্ধ করে দিয়েছি।

এ ঘটনায় সুবিচার চেয়ে নাজমুন্নাহার বেগম ১৮ই মার্চ সোমবার  সাঘাটা  উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর