1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঘাটায় ধান চাল সংগ্রহের উদ্বোধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১২ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারী খাদ্য গুদামে অভ্যান্তরীন বোরো মৌসুমে ধান—চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
১৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলার  বোনারপাড়া সরকারী খাদ্য গুদামে ধান—চাল সংগ্রহের উদ্বোধন করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। এ সময় সহকারী কমিশনার ভুমি মনোরঞ্জন বর্মন, মৎস্য অফিসার এমদাদুল হক, খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিঠুন কুন্ডু, যুব উন্নয়ন অফিসার আবু বকর সিদ্দিক, পল্লিউন্নয়ন অফিসার সামিউল ইসলাম, সমবায় অফিসার আব্দুল কাফি, সহকারী প্রোগ্রামার  কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার সিদ্দিকুর রহমান, উদ্ভিদ সংরক্ষন অফিসার ওয়ালিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, খাদ্য গুদাম কর্মকর্তা পারভেজ হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ পবিত্র কুমার, মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব  আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

চলতি ইরি বোরো মৌসুমে বোনারপাড়া সরকারী খাদ্য গুদামে ৩২ টাকা কেজি দরে ১হাজার ৪শ ৭৮ মেট্রিকটন ধান ৪৫টাকা কেজি দরে ৩ হাজার ১শ ৫৭ মে.টন সিদ্ধচাল, ৪৪ টাকা কেজি দরে ১শ ২৯ মে.টন আতপ চাল ও ৩৪টাকা কেজি দরে ৬৮ মে.টন গম ক্রয়ের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর