1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় অবসরপ্রাপ্ত আনসার সদস্য টাকার অভাবে অপারেশন হচ্ছে না

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪২ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় অবসরপ্রাপ্ত আনসার সদস্য সোলায়মান আলীর এক লক্ষ বিশ হাজার টাকার অভাবে অপারেশন করাতে পারছেন না। জানা গেছে,সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত: আনিস উদ্দিনের ছেলে সোলায়মান আলী (৫৫) আনসার সদস্য হিসেবে গত দুই বছর পূর্বে ঢাকা চট্টগ্রাম বন্দরে নিয়োজিত ছিলেন।

এক বছর পূর্বে ছুটিতে গ্রামের বাড়ি এসে  মালামাল কেনাকাটার জন্য বগুড়ায় যান। বগুড়া থেকে জাঙ্গালিয়া গ্রামের বাড়িতে আসার পথিমধ্যে সাবগ্রাম নামক স্থানে সিএনজি ও অটো সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফিজিক্যাল ও মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে চিকিৎসা করা হয়, কোন ফল হয় না।ওই সময় তার বা পাশ্বে কোমরে হাড় ভেঙ্গে যায়, সহায় সম্বল বিক্রি করে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ করার পরও ভালো হয়নি।

সে হাঁটাচলা করতে পারছেন না, ছড়িতে ভর করে হাঁটছেন। স্ত্রী সহ পরিবারের  মোট চারজন সদস্য, সন্তানও প্রতিবন্ধী।  নিজের কোন জমি জায়গা নেই, বসত ভিটা ৯ শতাংশ  জমি আছে স্ত্রীর নামে। সোলায়মান অসুস্থ হওয়ায় তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে।  উপার্জনের কোনো পথ নেই।
এদিকে, বোনার পাড়া সেবা এন্ড হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক রানা পরামর্শ দিয়েছেন অপারেশন করা লাগবে। এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে।

সে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, যদি  কোনো সহৃদয় ব্যক্তি তাকে এক লক্ষ বিশ হাজার টাকা দিতেন সে অপারেশন করাতে পারতেন। তার বিকাশ ও নগদ নম্বর ০১৭১০২৭৫৯৮৮।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর