1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় অনুষ্ঠানে নাম দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৪

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অনুষ্ঠানে বিএনপি নেতার নাম দেওয়াকে  কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আন্তত ১৪ জন আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  ২১ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে সাঘাটা বাজারে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব  সেলিম আহমেদ তুলিপ (৫০), বাবু মিয়া (৩৮), আব্দুর রাজ্জাক মিয়া (৪০), সুমন দেব (৫০), সিরাজুল ইসলাম (৪০), পিন্টু মিয়া (৩০), ছাত্রদলের জাকিরুল ইসলাম (৩২), যুবদলের আনিছুর রহমান (৪০) ও স্থানীয় জামায়াতের আলমগীর হোসেন (৪৫), জাহিদুল ইসলাম (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪০), সাজু মিয়া, রুহুল আমিন, আসাদুল ইসলাম। এছাড়া আরও কয়েকজন আহত রয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সাঘাটা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে ইসলামী জলসায় প্রধান  অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সহ- সভাপতি নাহিদুজ্জামান নিশাতকে বিএনপি’র পক্ষ থেকে নাম নাম না দেওয়ার  জন্য বললেও আয়োজক কারী আব্দুল আজিজ পোস্টারে নাম দেওয়ায়।  এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেকাকর্মীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ
র জের  ধরে জামায়াত ইসলামী প্রতিবাদ মিছিল বের করলে, পাল্টা বিএনপি ও মিছিল বের করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের আন্তত ১৪ জনের বেশি নেতাকর্মী আহত হন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী  সেনাবাহিনী পুলিশ মোতায়েন হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ শনিবার রাতে উপজেলা বিএনপির উদ্যোগে সাঘাটা   বাজারে প্রতিবাদ মিছিল ও পল্টন মোড়ে প্রতিবাদ সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী , বিএনপি নেতা ফারুক আলম সরকার।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, জামায়াত-বিএপি’র কর্মী সমার্থদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর