1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বেতন প্রদান পরিষেবাকে সহজতর ও উন্নত করার জন্য পে-রোল ব্যাংকিং সল্যুশন, ডেবিট কার্ড এবং এটিএম সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব খন্দকার গিয়াসউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। এছাড়াও, কার্ডধারীরা এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেল (পিওএস) লেনদেন, ই-কমার্স পেমেন্ট, ফান্ড ট্রান্সফার এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ যোগ করার মতো বিস্তৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপ ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর