1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাউথইস্ট ব্যাংক-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
Tahir

২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জনাব মুফতি শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী মহোদয় সভায় সভাপতিত্ব করেন।

শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ – জনাব ড. মুহাম্মদ হায়দার আলি আকন, জনাব এম. এ. কাশেম, জনাব আলমগীর কবীর, এফসিএ, জনাব আজিম উদ্দিন আহমেদ, জনাব মোঃ নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি) এবং সাউথইস্ট ব্যাংক পিলসি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ইসলামিক শাখাসমূহের সার্বিক কার্যক্রম, যেমন- আমানত সংগ্রহ, বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবা প্রদান প্রক্রিয়া বিশদভাবে পর্যালোচনা করা হয়। সুপারভাইজরি কমিটি উল্লিখিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শাখাগুলোর ধারাবাহিক সাফল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

গ্রাহকগণকে শরীয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের ১৩০টি কনভেনশনাল শাখায় স্থাপিত ইসলামিক সার্ভিস ডেস্ক (আইবিএসডি) সমূহের পারফরম্যান্স এবং কর্মপরিকল্পনা নিয়েও উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি এ পরিষেবার মানোন্নয়নের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকদের শরীয়াহসম্মত সেবা প্রদান নিশ্চিত করার জন্য শাখাগুলোর প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ বাড়ানোর সুপারিশ করেন।

সভায় প্রস্তাবিত “ইসলামিক ব্যাংক কোম্পানী এক্ট-২০২৪” এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানোর জন্য কমিটি মতামত প্রদান করেন।

সুপারভাইজরি কমিটি শরীয়াহ নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান এবং ব্যাংকের গ্রাহকদের প্রতি শরীয়াহসম্মত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে কমিটি ব্যাংকের শরীয়াভিত্তিক বিভিন্ন নতুন প্রোডাক্ট উন্নয়ন ও বিদ্যমান প্রোডাক্টের কার্যকারিতা পর্যালোচনা করেন।

সভা, ২০২৫ সালে সাউথইস্ট ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে, ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর