1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংকের ৭৪৫ তম বোর্ড সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

আজ ২০ অক্টোবর ২০২৪ তারিখে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৭৪৫ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান এবং পরিচালকবৃন্দ-জনাব আজিম উদ্দিন আহমেদ, জনাব মোঃ আকিকুর রহমান, মিসেস দুলুমা আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম ও স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং ব্যাংকের কোম্পানি সচিব জনাব এ.কে.এম. নাজমুল হায়দার।

পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ভবিষ্যৎ সফল যাত্রার দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংক’কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অভিমত পোষণ করা হয় যে, গ্রাহকের গভীর আস্থা এবং বিশ্বাসের কারণে সাউথইস্ট ব্যাংকের আমানত এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সাউথইস্ট ব্যাংকের সাফল্যের মাইলফলক। তাছাড়া প্রধান আর্থিক সূচকগুলোতে ডিপোজিট সংগ্রহ, নন-ইন্টারেস্ট ও কমিশন ইনকাম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সাউথইস্ট ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এছাড়া মন্দ ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ প্রদান করা হয়। সভায় আরও বলা হয় যে, সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাউথইস্ট ব্যাংক গত ২৯ বছর ধরে গ্রাহকের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় তারল্য ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয়  ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। কোম্পানি সুশাসন, মুনাফা লভ্যতা এবং নিয়মতান্ত্রিক ঝুঁকি ব্যবস্থাপনায় শীর্ষে থাকা সাউথইস্ট ব্যাংক প্রভিশন ঘাটতিবিহীন ও পর্যাপ্ত মূলধন সংরক্ষণকারী স্থিতিশীল একটি ব্যাংক।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর