1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংকের ২৯তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এবং ৬% নগদ ও ৪% বোনাস লভ্যাংশ ঘোষনা।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং রোজ বুধবার, সকাল ১১.০০ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ সভাপতিত্ব করেন। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব মো: আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক জনাব এম. এ. কাশেম, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক জনাব আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস দুলুমা আহমেদ, উদ্যোক্তা পরিচালক মিসেস জোসনা আরা কাশেম, পর্ষদের পরিচালকবৃন্দ – মিসেস রেহানা রহমান, জনাব নাসির উদ্দিন আহমেদ, জনাব মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স লিঃ), স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং কোম্পানী সচিব জনাব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের সম্মানিত উদ্যোক্তাগণ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ ডিজিটাল প্ল্যাটর্ফমে মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন ২৯তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২৩ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে।

সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২৩ সালে ৮,৮৫৭.৬৩ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২৩ ইং তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৩,৮৬,৪০২.৪৪ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৫,১০,৮৬৪.২৪ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ১.৬৬ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৪.৯২ (সম্মিলিত)। ২০২৩ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ৮.১৮ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২৩ ইং তারিখে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪৫,৯৪০.১৭ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ২০২৩ সালে ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৪৭.২১% এবং কর্মচারী প্রতি মুনাফা অর্জিত হয় ০.৬৭ মিলিয়ন টাকা ও শাখা প্রতি মুনাফা অর্জিত হয় ১৫.৪৯ মিলিয়ন টাকা।

ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ৩১ শে ডিসেম্বের, ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর এবং ৩০ শে জুন, ২০২৪ সালের অনিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদের জন্য ব্যাংকের ক্রেডিট রেটিং এএ (ডবল এ) এবং স্বল্প মেয়াদের জন্য এসটি-২ প্রদান করেছে।

ব্যাংকের ২৯তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগণের সর্বসম্মত ভোটে ৬% নগদ লভ্যাংশ ও ৪% বোনাস লভ্যাংশ এবং ২০২৩ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ, তাঁর ভাষণে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্নক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উছ¡সিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন।

ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক জনাব এম. এ. কাশেম ব্যাংকের শেয়ারহোল্ডারদেরকে এজিএম এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরণ করেন। তাঁরা চমৎকার পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২৩ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং  ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর