1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজত ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে জেলা হেফাজতে ইসলাম আয়োজিত কর্মসূচীতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেয়। তারা শহরের পৌর মুক্ত মঞ্চে সমবেত হয়ে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মাদ্রাসা মোড়, টি,এ রোড, পাওয়ার হাউজ রোড মোড়, ফারুকী পার্ক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কাউতলি মোড়ে গিয়ে শেষ করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারকুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সহ-সভাপতি মুফতি তানভীর হক সিরাজী, মুফতি বুরহান উদ্দিন কাসেমী। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারাই পায়তারা করবে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে আপন গতিতে সামনের দিকে এগিয়ে নেয়া হবে।
বক্তারা এ সময়, চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ইস্কন সদস্যসহ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবী জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর