1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাংবাদিক উজ্জ্বল হোসেনকে শেরে বাংলা স্মৃতি পদক প্রদান

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২১৩ বার পঠিত

দৈনিক ইত্তেফাকের পাবনার সাঁথিয়া সংবাদদাতাকে শেরে বাংলা স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।

শেরে বাংলা’র দৌহিত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্শুব মোর্শেদের সভাপতিত্বে ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রদান লেফটেন্যান্ট জেনারেল (অব:) এম. হারুন-অর রশিদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন  গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, বাংলাদেশ আই হসপিটালের বিভাগীয় প্রধান মেজর জেনারেল কামরুল হাসান খান(অব:) প্রমূখ। পরে অতিথিরা শেরে বাংলা স্মৃতি পদক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর