1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় এনসিপির আয়োজনে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠাস ও খাবার বিতরণ

উজ্জ্বল হোসেন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৩০ নভেম্বর দুপুরে সাঁথিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে পাবনার সাঁথিয়ার নওয়ানী দারুল কোরয়ান হাফিজিয়া এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে এনসিপির জেলা কমিটির সদস্য ও উপজেলার প্রধান সমন্নয়ক বকুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেনে সাঁথিয়া পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, এনসিপির জেলা কমিটির সদস্য, উপজেলার কমিটির যুগ্ম সমন্নয়ক ও সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন, সাঁথিয়া উপজেলা কমিটির দুদক এর সভাপতি জয়নুল আবেদীন রানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক।

উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির সদস্য ও উপজেলা যুগ্ম সমন্নয়ক সাবেক কাউন্সিলর আবু দাউদ ফকির, পৌর যুব জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য মানিক বিশ্বাসসহ এতিমখানার শিক্ষক এবং প্রায় শতাধিক এতিম শিক্ষার্থী।

এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রেখে শারীরিকভাবে আরও অসুস্থ করে তুলেছিলো। সুচিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে এমন পরিবেশে আটকে রাখা হয়েছিল, যা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়। তারা বলেন, খালেদা জিয়ার পরিবার তাঁকে বিদেশে চিকিৎসার জন্য বহুবার আবেদন করলেও সরকার তা উপেক্ষা করেছে।
দেশবাসীর বিশ্বাস—ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বিভিন্ন সময়ে তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি। কারণ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই প্রাসঙ্গিক এবং তাঁর আপসহীন নেতৃত্বের প্রতি এ জাতি সবসময় আস্থাশীল।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর