1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঁথিয়া চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাড়ালেন আ, লীগ সভাপতি হাসান আলী

উজ্জ্বল হোসেন, সাঁথিয়া (পাবনা):
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

উপজেলা পরিষদ নির্বাচন

আসন্ন অষ্টম (প্রথম ধাপের) উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়ালেন ঘোড়া প্রতিকের প্রার্থী উপজেলা আ’ লীগ সভাপতি মোঃ হাসান আলী খান। 

তিনি বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নির্বাচন থেকে ব্যক্তিগত কারন দেখিয়ে সরে দাড়ানোর ঘোষনা দেন। এসময় তিনি বলেন, নির্বাচন থেকে সরে দাড়িয়ে অন্য কাউকে সমর্থন দিবেন না। এটি দলীয় কোন সিদ্ধান্ত নয় বলে তিনি জানান। নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য তিনি কর্মী সমর্থকদের নিকট ক্ষমা প্রার্থনা করেন। ভোটাররা সাঁথিয়ার উন্নয়নে যাকে নির্ভরশীল মনে করেন তাকে ভোট প্রদান করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান আলী খান জানান, ভোট কারচুপির বিষয়ে আগেই কিছু বলা যাবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আ’ লীগ সহসভাপতি আলহাজ নফিজ উদ্দিন সরকার, উপজেলা আ’ লীগ সাবেক যুগ্ন সম্পাদক শাখাওয়াত হোসেন সাজ্জাত, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য রাকিবুল আলম মাসুম প্রমুখ।
এ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাসান আলী খান যখন ভোটের মাঠে প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সে মহুর্তে তার এ সিদ্ধান্তে কর্মী সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে।

উপজেলা পরিষদ নির্বাচনে হাসান আলী খান

 সরে দাড়ানোতে এ নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সাবেক উপজেলা আ’ লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, (মোটরসাইকেল) পৌর আ” লীগ সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,( কাপপিরিচ),  উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল ( আনারস)।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর