1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়া কবরস্থান থেকে কঙ্কাল চুরি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯৭ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে রাতের অন্ধকারে তিনিট লাশের কঙ্কাল চুরি করে নিযে গেছে দুষ্কৃতকারীরা। জানা যায, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীন কবরস্থান রয়েছে। সোমবার সকালে ওই কবরস্থানের পুরাতন কবর এলোমেলো গর্ত করা দেখতে পান এলাকাবাসী।

পরে তারা কবরস্থানের ভিতরে দেখতে পান সাদা কাপড় পরে আছে। তার মধ্যে কোন লাশ ও কঙ্কল নেই। এ ভাবে দুস্কৃতকারীরা একটি মহিলার একটি পুরুষের ও একটি শিশুর কঙ্কল চুরি করে নিয়ে যায়। এ ঘটনা জানা জানি হলে এলাকাবাসী নিজেদের স্বজনদের কবর ঠিক আছে কিনা তা দেখার জন্য কবরস্থানে ভীড় করছিল।

রাজাপুর গ্রামের মৃত আহেদ আলীর ছেলে জালাল উদ্দিন জানান, সোমবার সকালে কবরস্থান সংলগ্নস্থানে রোধে তিনি তিল শুকাচ্ছিল। হঠাৎ তার নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উচু হয়ে থাকা। সে অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটির মাটি সরিয়ে গর্ত করা। পরে তারা মাটি সবিয়ে দেখেন কবরের ভিতরে কোন কঙ্কল নেই। এভাবে একে একে তিনটি কবর থেকে দুস্কৃতরা তিনটি কঙ্কল চুরি করে নিয়ে যায়। তিনি আরও জানান, রবিবার ৯ জুন দিনগত রাতের কোন এক সময় এ কঙ্কাল গুলো চুরি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কবর থেকে কঙ্গল চুরি এটা খুবই অপ্রত্যাশীত। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয। তবে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর