1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় হামলা, ভাঙচুর, লুটপাটে বিএনপির কেউ জড়িত থাকলে বহিষ্কার করা হবে-হাবিবুর রহমান

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার পঠিত
module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 276.1486; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

পাবনা সাঁথিয়ায় সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি’র চেয়ারপর্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) রাতে সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর সাঁথিয়ায় বিভিন্নস্থানে হামলা, ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে বিএনপি’র কোনও নেতাকর্মী জড়িত নেই বলে দাবি করেছেন। যদি হামলা, ভাঙচুর–লুটপাটের ঘটনায় বিএনপি’র কারও জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে তাকে বহিস্কার করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, জেলা বিএনপির সদস্য মলয় দাস রায়, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল বারি নাহিদ,উপজেলা বিএনবির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মতিন,সাঁথিয়া পেীর বিএনপি’র সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর