1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
oplus_1024

পাবনার সাঁথিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে স্বাধীনতা সোপানে রওশন আলমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফয়জুল হক মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এম এ আজিজ।

প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের অধ্যাপক ড. আল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর আলম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাঁথিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ: কাদের বিশ্বাস, ধুলাউড়ি কামিল মাদরার সুপার আনোয়ার হোসেন, বোয়ালমারী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবু হানিফ, ছাত্র প্রতিনিধি আরিফূল ইসলাম, শিক্ষার্থী তামান্না ও হাবিবুল্লাহ প্রমূখ। পরে অতিথিরা এসএসফহপশ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

প্রধান অতিথি সাংবাদিক এম এ আজিজ তার বক্তব্যে বলেন এখন জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরির্বতনের সময় আসেনি। প্রথমে অন্তভর্তিকালিন সরকারকে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন একজনকে আয়না ঘরে রাখা আর এক হাজার জনকে হত্যা করা সমান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর