1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছেই বিঘ্নিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার পঠিত

পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেব নাথের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারী ও শিক্ষকদের নানা কর্মসূচী অব্যাহত রয়েছে। তারা অর্ধ মাস ব্যাপী শিক্ষকের পদত্যাগের জন্য বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। টানা ১৪ দিন পর ঘুম ভাঙলো জেলা শিক্ষা অফিসার রোস্তম হেলারীর ।

তিনি বৃহস্পতিবার সকালে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমখী হয়। এসময় তিনি শিক্ষার্থীদের মুখ থেকে প্রধান শিক্ষক বিজয় দেবনাথের বিরুদ্ধে আনা অভিযোগ শুনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে বুধবার প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম, দুর্নীতি ও ছাত্রীদের অনৈতিক প্রস্তাবসহ নানা অপকর্মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসের সামনে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা।

এসময় জ্ঞান হারিয়ে দুই শিক্ষার্থী সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেজে ভর্তি হয়। শিক্ষার্থীরা জানান তাদের এক দফা দাবি না মানা হয়ে আমরণ অনশন কর্মসূচি পালন অব্যাহত রাখবে। তারা (২২ আগস্ট) বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এর আগের দিন বুধবার ২১ আগস্ট সকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বিজয় কুমারের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অরুদ্ধ করে রাখে। এসময় নির্বাহী অফিসার জাহিদুল ইসলামসহ অনেক সর্মকর্তা অফিস কক্ষে আটকা পড়েন। পরে নির্বাহী অফিসারে আশ্বাসে আন্দোলনকারীরা ঘরে ফিরে গেলেও বৃহস্পতিবার তারা পূর্ণরায় মানববন্ধন ও সড়ক অবরোধের মত কর্মসূচী পালন করেন।

প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে মাধ্যমিক ও উচ্চ ম্যাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবারও লিখিত অভিযোগ দেন তারা। প্রধান শিক্ষকের অপসারণের একদফা দাবিতে চারদিন ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা গত সোমবার ১৯ আগস্ট বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ছাত্রীকে কু প্রস্তাব, রশিদ বিহীন অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদী শিক্ষার্থীদের হয়রানী ও নির্যাতন করা, ছাত্র/ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালসহ সাতটি অনিয়ম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় ১৫ দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ। তার অনুপস্থিত ও শিক্ষক শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকায় বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়ে পছেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা ক্লাসে না গিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাজ পথে রয়েছে। এত শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ বন্ধ থাকায় অভিভাবকরা হতাশায় ভুগছে।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের নিকট জানতে তার কার্যালয়ে গেলে তিনি অনুপস্থিত ছিলেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমিও শুনেছি। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর