
পাবনার সাঁথিয়ায় প্রতিপক্ষের হামলায় ছোট ভায়ের খুনের তিন বছর পর আশিফ(৪২) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুািপয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীরা অধশতাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপব ভাংচুরসহ লুটপাট শেষে কয়েকিিট ঘরে অগ্নিসংযোগ করে বীরদপর্ণে চলে যায়।ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিন গত রাতে উপজেলার দয়রামপুর গ্রামে।
নিহতের বোন জেলেনা খাতুন জানান, সরকার পতনের পরের দিন মঙ্গলবার ছোট ভাই নাজির হত্যার আসামীরা জামিনে ছাড়া পায়। জামিন পাওয়া আসামীরা দয়রামপুর গ্রামের তাজমুলের নেতৃত্ব প্রায়শাধিক লোজন দেশী তৈরী অস্ত্র নিয়ে ঘুমন্ত বাদী পক্ষের লোকজনের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘর-বাড়ি ভাংচুরসহ লুটপাট করতে থাকে।
এক পর্যায়ে তিন বছর পূর্বে খুন হওয়া নাজিরের বড় ভাই আশিফকে ফালাবিদ্ধসহ পিটিয়ে গুরুত্বর আহত করে। আহত আছির কে বুধবার সকালে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবন্নতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজহাস পাতালে পেরণ করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আশিফ মারা যান। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ হামলাকারীরা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে। আমাদের দেখা মাত্র হামলা চালাবে। আমরা তাদের ভয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করতে পারছি না।
এব্যাপারে সাঁথিয়া থানায় সকল কার্যক্রম বন্ধ থাকায় সাঁথিয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি। সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, হত্যার ঘটনা আইনি সহযোগিতা দেওয়ার জন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।