1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে পাল্টা পাল্টি প্রাণ নাশের হুমকীর অভিযোগ

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে পাল্টা পাল্টি প্রাণ নাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাযায় উপজেলার রসুলপুর গ্রামের পাওয়ানা টাকা চাওয়ায় মনোয়ার পারভেজ মানিকে প্রাণ নাশের হুমকি দেবার অভিযোগ করেন একই গ্রামের ব্যবসায়ী সায়েম রেজার বিরুদ্ধে। গত ৩ সেপ্টেম্বর সায়েম রেজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মানিক।

একই ভাবে রসুলপুর গ্রামের মনোয়ার পারভেজ মানিকের বিরুদ্ধে প্রাণ নাশের হুমকীর অভিযোগে ৬ সেপ্টেম্বর থানায় অভিযোগ করেন ব্যবসায়ী সায়েম রেজার স্ত্রী লিপি খন্দকার।

এদিকে প্রাণ নাশের হুমকী ও ১০ লক্ষ ৪০ হাজার টাকা ধার দেয়া বিষয়ে সায়েম রেজা জানান, মনোয়ার পারভেজ মানিক লিগ্যাল নোটিশে, চেয়ারম্যানের নিকট ও আদালতে দেয়া অভিযোগে দাবি করেছেন ব্যবসায়ী কারণে সে আমার নিকট টাকা পান। আবার থানায় করা অভিযোগে তিনি লেখেছেন ধার দেওয়া টাকা ফেরৎ দিচ্ছি না। তাহলে একই ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে আমার নিকট টাকা দাবি করে আসছে। প্রকৃত পক্ষে মানিক ামার নিকট কোন টাকা পান না এমনকি প্রাণ নাশের হুমকীর বিষয়টি মিথ্যা ও বনোয়াট।

অপর দিকে মনোয়ার পারভেজ মানিকের করা পাবনা সিনিযর জুডিশিযাল ম্যাজিস্ট্রেট আমলী আদারত-৫ এ পিটিশন মামলার নং ৩৭/২০২২। তারিখ ১১ মে ২০২২। ধারা ৪০৬/৪২০। আদালতে পিটিশন মামলার প্রেরিত প্রতিবেদনে সাঁথিয়া থানার এসআই আব্দুর রউফ উল্লেখ করেন সায়েম রেজার সাথে মানিকের মীর আক্তার গ্রুপে মাটি, বালির ব্যবসা করতেন। মানিক সে ব্যাবয়ী বাবদ সায়েমের নিকট ১০ লক্ষ ৪০ হাজার টাকা পান। বাদী মানিকের দেয়া স্বাক্ষীরা জানান, মনোযার পারভেজ মানিক কে তারা চেনেন না।

এমন কী তাদের ব্যবসা সম্পর্কে তারা জানেন না। প্রতিবেদনে আ: রউফ আরো উল্লেখ করেন মানিকের নিকট থেকে ১০ লক্ষ ৪০ হাজার টাকার লোকাল বালু বাকীতে ক্রয় পেনাল কোড আইনের ৪০৬/৪২০ ধারার অপরাধ প্রাথমিক তদন্তে অসত্য প্রমানিত হয়। প্রতিবেদনে এ মামলা থেকে সায়েম রেজাকে অব্যাহতি প্রদানে অনুরোধ করা হয়। আদালত পরবর্তীতে মামলাটি খরিজ করে দেন।

সাঁথিয়া থানার ওসি আনোযার হোসেন জানান, দুই পক্ষই পাল্টা পাল্টি অবিযোগ করেছে। তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর